দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর।

৪ যানবাহনকে জরিমানা

৪ যানবাহনকে জরিমানা
৪ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দ দূষণের দায়ে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় এবং চারটি উচ্চশব্দের হর্ন জব্দ করা হয়।

রবিবার (৭ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় যানবাহনগুলো থেকে ব্যবহৃত চারটি অবৈধ ও উচ্চশব্দের হর্ন জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন জানান, নগর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে অনুমোদনহীন হাইড্রোলিক ও এয়ার হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এসময় অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা  অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৪ যানবাহনকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
৪ যানবাহনকে জরিমানা
0:00 / 0:00
1x