দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

শনিবার (৬ জুন) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের কমদতলী এলাকার ইউসুফ আলীর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্যাডার জীবন (৩৪), সুমিলপাড়া এলাকার আক্কাছ আলীর ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আলম, একই এলাকার রওশন আলীর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সোহেল (৪৪), পূর্ব এনায়েতনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ও ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল মিয়া (৪৫) এবং পূর্ব এনায়েতনগর এলাকার জানে আলমের ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
0:00 / 0:00
1x