নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি সুইচ গিয়ার এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গতকাল রাত সাড়ে ১২টার দিকে আমলাপাড়া এসকে ব্যানার্জী রোডের মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার পৌরসভা সংলগ্ন এলাকার সাইদুলের ছেলে মেহেদী (২২), নারায়ণগঞ্জ সদর উপজেলার কলেজ রোড এলাকার সাইফুল ইসলামের ছেলে পায়েল (২৩) এবং ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকার সেলিমের ছেলে সৌরভ (২৫)।
পুলিশের জানায় গোপন সংবাদের ভিত্তিতে মারুফ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মেহেদীর কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার, পায়েলের কাছ থেকে একটি চাকু এবং সৌরভের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা আরেকটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি লোহার রডও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চাষাড়াসহ বিভিন্ন এলাকায় পথচারী, রিকশা, মোটরসাইকেল আরোহী ও যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন