নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া শান্তিনগর এলাকার মৃত সোলায়মানের ছেলে আবু ইউসুফ (২৯), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর বেপারীবাড়ি এলাকার মৃত মনু মিয়ার ছেলে মহিন উদ্দিন (৩৮), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পুংগাঁও মৌলভীবাড়ি এলাকার কামাল হোসেনের ছেলে ইউসুফ ওরফে সোহাগ (২৪), মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নরসংপুর এলাকার শিপন শেখের ছেলে শিহাব শেখ (২০) এবং সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে সাইদুর রহমান আওলাদ (৫২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোদনাইল উত্তর শান্তিনগর, মিতালী মার্কেট এবং হিরাঝিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন