দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এক অটোচালককে মারধর করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মারধর করে অটো ছিনতাই

মারধর করে অটো ছিনতাই
মারধর করে অটো ছিনতাই

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এক অটোচালককে মারধর করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী অটোচালক মোশাররফ হোসেন জানান, চারজন দুর্বৃত্ত অজ্ঞাত নামা অটোচালককে চেতনা নাশক খাইয়ে অজ্ঞান করে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তারা ঐ চালকের অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত চালক সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল আলীর বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

‎স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা চালককে কোনো ধরনের অচেতনকারী বা নেশাজাতীয় পদার্থ খাইয়ে থাকতে পারে। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হলে তার গলা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যায়নি।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “আমি বর্তমানে একটি ম্যাজিস্ট্রেসি প্রোগ্রামে আছি। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মারধর করে অটো ছিনতাই

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মারধর করে অটো ছিনতাই
0:00 / 0:00
1x