নারায়ণগঞ্জ শহরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। এর অংশ হিসেবে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি ও বদ্ধ জলাশয়ে নিয়মিতভাবে ওয়েলবল প্রয়োগ করা হচ্ছে।
শুক্রবার (৫জুন) সকালে শহরের বিভিন্ন ডোবা, নালা, পরিত্যক্ত জলাশয় এবং দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে মশার লার্ভা জন্ম নেওয়া এসব স্থানে ওয়েলবল প্রয়োগের মাধ্যমে লার্ভা ধ্বংস করে মশার বিস্তার রোধের উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করবে বলে জানাগেছে।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম জানান, মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার ঝুঁকি কমাতে লার্ভা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে ওয়েলবল অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এজন্য শহরের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও বদ্ধ জলাশয়ে প্রতিনিয়ত ওয়েলবল প্রয়োগ করা হবে।
তিনি আরও বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে। বাসাবাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
নাসিকের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। পাশাপাশি মশক নিধনে ফগার মেশিন ও স্প্রে কার্যক্রমও চলমান রয়েছে। নগরবাসীর সহযোগিতা পেলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন