বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
শুক্রবার (৫ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে নাভিশ্বাস অবস্থায় রয়েছে, ঠিক এমন সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে।
বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্য খাতে উৎপাদন ব্যয় বাড়িয়ে দেবে। এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সিরাজুল মামুন বলেন, জনগণের ওপর নতুন আর্থিক বোঝা চাপিয়ে না দিয়ে বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বিদ্যুৎ খাতের কাঠামোগত সমস্যাগুলোর সমাধান না করে বারবার মূল্য বৃদ্ধি কোনো টেকসই সমাধান হতে পারে না।
তিনি আরও বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলবে।
খেলাফত মজলিসের এই নেতা সরকারের প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরও জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে হবে।
একই সঙ্গে তিনি বিদ্যুৎ খাতের সুশাসন নিশ্চিত করে অপচয় ও অনিয়ম বন্ধের মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত চাপ কমানোর দাবি জানান।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন