নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়ন যুবদলের চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে যুবদল।
বৃহস্পতিবার (৪ জুন) জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- মোঃ মামুন, মোঃ কাউছার, শ্রী নিতাই, মোঃ দেলোয়ার হোসেন।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় চারজনকে বহিষ্কার করা হয়েছে বলে জানান রনি। জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সাথে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
তবে বহিষ্কারের বিষয়ে অবগত নন জানিয়ে জেলা যুবদলের আহ্বায়ক সাদেক বলেন, আমি তাদের (বহিস্কৃতদের) চিনিও না। বহিষ্কার করতে হলে তো জেলার আহ্বায়কের সাথে সমন্বয় করে কাজ করার কথা। আমাকে এবিষয়ে কিছু জানানো হয়নি।
তিনি আরও বলেন, আমাকে সই করতে বলা হলেও আমি ঘটনা না জেনে কীভাবে সই করবো। আমি তাদের চিনি না। তারা যুবদলের কেউ কীনা এবিষয়টিও আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখবো বিষয়টি।
এর আগে নারায়ণগঞ্জ জেলা পরিষদে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সাথে বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়ার বাকবিতন্ডা হয়। এর জেরে অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে অকিলের ওপর হামলা চালায় যুবদল নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতেই অভিযুক্ত চার কর্মীকে বহিষ্কার করেন রনি।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন