কারামুক্তির পর গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাড়িতে পৌঁছান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তাঁর ফেরা উপলক্ষে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের ভিড় বেড়েছে বাসায়।
এদিকে বৃহস্পতিবার তাঁর বাসার ভেতরে অবস্থিত পারিবারিক খানকায় ‘গাদিরে খুম’–এর ঐতিহাসিক ঘটনা স্মরণে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামের ইতিহাস অনুযায়ী, এদিন গাদির নামের একটি কুয়ার পাশে নবীজি হযরত মুহাম্মদ (সা.) হযরত আলীকে তাঁর উত্তরসূরি ঘোষণা করেন। এ উপলক্ষে তরিকতপন্থীরা বিশেষ দোয়ার আয়োজন করে।
বেলা ১২টায় সাংবাদিক আর দেখা করতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন সদ্য কারামুক্ত ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি জানান, জেলে বসে তিনি দোয়া করতেন, গাদিরে খুম দিবসের আগেই যেন তিনি বাসায় যেতে পারেন। তাঁর সে দোয়া কবুল হয়েছে—এই গল্প করতে করতে তিনি বলেন, যেসব ধর্মীয় আমল অন্য সময় করা হয়নি, জেলে বসে তিনি সেসব আমল করেছেন।
এদিকে তিনি বাসায় ফেরার ঠিক আগমুহূর্তে তাঁর বাড়ির গেটের সামনের ল্যাম্পপোস্টে একটি অত্যাধুনিক সিসি ক্যামেরা বসিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এই সিসি ক্যামেরা শুধু সাবেক মেয়রের বাড়িকে কেন্দ্র করে লাগানো হয়নি। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এরই অংশ হিসেবে সাবেক মেয়রের বাসার সামনেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এলাকায় মোট চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
তিনি জানান, সাবেক মেয়রের সাথে মানুষজন দেখা করতে আসতে পারবে। তবে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন কিনা, রাজনৈতিক সভা করছেন কিনা—এটি পুলিশ নজরদারি করবে এবং তেমন কোনো প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন