নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমরা ইমানদার নেতা তারেক রহমানের সৈনিক। আমাদের ইমানের সাথে চলতে হবে। আমাদের সত্যের পথে চলতে হবে। জননেতা তারেক রহমান সত্যের পথে সবসময় অবিচল। আমরা সবসময় সত্যের পথে চলবো।
রোববার (৩১ মে) রাতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে চাষাঢ়া জিয়া হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের বিগত সময়ে উন্নয়নের জোয়ার শুরুর কাজগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছিল। শিল্প খাতে তিনি ভূমিকা রেখেছিলেন। যেগুলোর সুফল আমরা দেখতে পাচ্ছি। কৃষির আধুনিকায়নে ফলন বেড়েছে, শুরু করেছিলেন জিয়াউর রহমান। তিনি মহান স্বাধীনতার ঘোষক।
জিয়াউর রহমানের অবদান সম্পর্কে আপনারা সকলে অবগত। আজ আমাদের তার জন্য দোয়া করার দিন। আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্যেও আপনারা দোয়া করবেন।
আমরা আগামীর স্বপ্নের বাংলাদেশ নিয়ে যেন স্বপ্ন দেখতে পারি সেই সাহস দিয়েছেন, উন্নত বাংলাদেশ গঠনের জন্য কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের জন্য তিনি যেন কাজ করে যেতে পারেন।
তিনি আরো বলেন, আপনারা জিয়া হলের কথা বলেছেন। আমি সাংস্কৃতিক মন্ত্রীর সাথে কথা বলবো কীভাবে জিয়া হলটি আধুনিকায়ন করা যায়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন