দৈনিক সোজা সাপটা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দিনব্যাপী গরিব,

রুবেলের ১০০ ডেগ খিচুড়ি বিতরণ

রুবেলের ১০০ ডেগ খিচুড়ি বিতরণ
রুবেলের ১০০ ডেগ খিচুড়ি বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দিনব্যাপী গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শতাধিক ডেগ খিচুড়ি বিতরণ করেছেন ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেন।

শনিবার (৩০ মে) ফতুল্লার শিবু মার্কেট এলাকায় দিনব্যাপী এ কাঙালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের শত শত মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান প্রসঙ্গে যুবদল নেতা রুবেল হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এ দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও উন্নয়নের অন্যতম পথপ্রদর্শক। তাঁর আত্মত্যাগ ও আদর্শ দেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তাঁর শাহাদাত বার্ষিকীতে আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার করছি।”

তিনি আরও বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার আদর্শের অন্যতম শিক্ষা। সেই দায়বদ্ধতা থেকেই আমরা এই গণভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রুবেলের ১০০ ডেগ খিচুড়ি বিতরণ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রুবেলের ১০০ ডেগ খিচুড়ি বিতরণ
0:00 / 0:00
1x