দৈনিক সোজা সাপটা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জে নতুন টাকার বাজার জমে ওঠার কথা থাকলেও এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

নতুন টাকার বাজারে ক্রেতা সংকট

নতুন টাকার বাজারে ক্রেতা সংকট
নতুন টাকার বাজারে ক্রেতা সংকট

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জে নতুন টাকার বাজার জমে ওঠার কথা থাকলেও এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দোকানে নতুন নোটের বান্ডিল সাজিয়ে বসে থাকলেও প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। আবার যারা কিনতে আসছেন, তারাও অতিরিক্ত দামের কারণে আগ্রহ হারিয়ে ফিরে যাচ্ছেন।

সোমবার (২৫ মে) শহরের চাষাঢ়া, নিতাইগঞ্জ ও বঙ্গবন্ধু সড়কের আশপাশের কয়েকটি অস্থায়ী নতুন টাকার দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ছোট টেবিলের ওপর পাঁচ, দশ, বিশ, পঞ্চাশ ও একশ টাকার নতুন নোটের বান্ডিল সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কেউ একজন দোকানের সামনে দাঁড়ালেই ক্রেতা টানতে হাঁকডাক করছেন তারা। কিন্তু বেশিরভাগ মানুষ দাম শুনেই সরে যাচ্ছেন।

বিক্রেতারা জানান, এবার ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করতেই তাদের বাড়তি খরচ হয়েছে। এজন্য বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

চাষাঢ়ার এক বিক্রেতা রফিক মিয়া বলেন, “আগে ঈদের সময় প্রচুর বিক্রি হতো। এখন মানুষ আসে, দাম জিজ্ঞেস করে চলে যায়। বাজার একদম ঠাণ্ডা।”

তিনি জানান, পাঁচ টাকার একটি বান্ডিলে ৫০০ টাকা থাকলেও সেটি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৮০০ টাকায়। একইভাবে ১০ টাকার বান্ডিল ১ হাজার ৪০০ টাকা এবং ২০ টাকার বান্ডিল কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত কয়েকশ টাকা।

নিতাইগঞ্জ এলাকার আরেক বিক্রেতা সোহেল বলেন, “আমরাও তো বেশি দামে কিনে আনি। তাই কম দামে বিক্রি করা সম্ভব হয় না। এখন বিক্রি কম হলেও বসে থাকতে হচ্ছে।”

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, নতুন টাকার নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

শহরের দেওভোগ এলাকার বাসিন্দা জুবায়ের হোসেন বলেন, “বাচ্চাদের ঈদ সালামি দেওয়ার জন্য নতুন টাকা কিনতে এসেছিলাম। কিন্তু ১ হাজার টাকার বান্ডিল নিতে আরও ৩০০-৪০০ টাকা বেশি দিতে হচ্ছে। এটা অনেক বেশি।”

আরেক ক্রেতা সুমন মিয়া বলেন, “নতুন নোট নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যেভাবে দাম বাড়িয়েছে তাতে কেনার আগ্রহই চলে গেছে।”

বিক্রেতাদের দাবি, ঈদ যত ঘনিয়ে আসবে, নতুন টাকার চাহিদা কিছুটা বাড়তে পারে। তবে এখন পর্যন্ত বাজারে সেই চাপ দেখা যাচ্ছে না। ফলে ঈদ মৌসুমেও অনেকটা অলস সময় পার করছেন নতুন টাকা বিক্রির সঙ্গে জড়িতরা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নতুন টাকার বাজারে ক্রেতা সংকট

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নতুন টাকার বাজারে ক্রেতা সংকট
0:00 / 0:00
1x