দৈনিক সোজা সাপটা

ভূমিসেবা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মলায় আগত সেবাগ্রহীতারা তাৎক্ষণিকভাবে ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মৌজা ম্যাপ ও জমির তথ্য যাচাই করতে পারবেন।

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন : ডিসি

‘ভূমিসেবা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মলায় আগত সেবাগ্রহীতারা তাৎক্ষণিকভাবে ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মৌজা ম্যাপ ও জমির তথ্য যাচাই করতে পারবেন। কোনো হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়া হবে। ভূমি নিয়ে নাগরিকদের যেকোনো অভিযোগ সরাসরি আমাদের হেল্প ডেস্কে জানালে দ্রুত সমাধান করা হবে। সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার (১৯ মে) সকালে দেশব্যাপি ভূমিসেবা এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সরকার ডিজিটাল ও অটোমেটেড ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দালালমুক্ত পরিবেশে স্বচ্ছতার সাথে সেবা প্রদান করা।
এর আগে ভূমিসেবা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি তিনশষ্যা হাসপাতালের সামনে মেইন সড়ক পদক্ষিণ করে পুনরায় সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ সরকারি দপ্তরের কর্মকর্তা প বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ চলবে আগামী ২১ মে ২০২৬ খ্রি. পর্যন্ত। মেলা চলাকালীন সেবাগ্রহীতারা স্টলে এসে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন : ডিসি

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x