দৈনিক সোজা সাপটা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশের প্রাকৃতিক দুর্যোগ গুলোতে ফায়ার সার্ভিসের ভূমিকা দিনদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন,  ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশের প্রাকৃতিক দুর্যোগ গুলোতে ফায়ার সার্ভিসের ভূমিকা দিনদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক প্রদান ও পাসিং আউট প্যারেড–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এ সময় তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের জন্য আধুনিক সরঞ্জামসহ আরো সুযোগ-সুবিধা প্রয়োজন। সারাদেশে ৫৩৮ টি ফায়ার স্টেশন রয়েছে তা পর্যাপ্ত নয়। ইতিমধ্যে আরও ২০ টি ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা বাড়ানোর জন্য ১০০ টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলমান রয়েছে।
 ডুবুরিদের সক্ষমতা বাড়াতে আরো আধুনিকায়নের জন্য কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস একাডেমি নির্মাণের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজিকরণ ও স্বচ্ছতা ও সহজলভ্য করার জন্যই ফায়ার লাইসেন্স এর ব্যবস্থা করা হয়েছে। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x