দৈনিক সোজা সাপটা

যশ রাজ ফিল্মস প্রকাশ করল বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’-এর প্রথম ঝলক। আর তাতেই নজর কাড়লেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। যেখানে একেবারে নতুন রূপে হাজির হয়েছেন তিনি। কালো ট্যাকটিক্যাল লেদ

চোখ ধাঁধানো লুকে কিয়ারা

চোখ ধাঁধানো লুকে কিয়ারা

যশ রাজ ফিল্মস প্রকাশ করল বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’-এর প্রথম ঝলক। আর তাতেই নজর কাড়লেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। যেখানে একেবারে নতুন রূপে হাজির হয়েছেন তিনি। কালো ট্যাকটিক্যাল লেদার পোশাকে, হাতে বন্দুক ও চোখে অদম্য আত্মবিশ্বাস—এই লুকে কিয়ারা যেন রীতিমতো ঝড় তুলেছেন ইন্টারনেটে। খবর : বলিউড হাঙ্গামা

এই পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো সিনেমাটির ১৪ আগস্ট গ্লোবাল অ্যাইএমক্স রিলিজের ৫০ দিনের কাউন্টডাউন। জনপ্রিয় এই স্পাই ইউনিভার্সে তাকে একজন গেমচেঞ্জার হিসেবে দেখা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই লুককে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে। অনেকেই একে কিয়ারার ‘সবচেয়ে শক্তিশালী উপস্থিতি’ বলে মন্তব্যও করছেন।

‘ওয়ার ২’ পরিচালনা করছেন আয়ান মুখার্জি। প্রযোজক আদিত্য চোপড়া। সিনেমাটিতে অভিনয় করছেন হৃতিক রোশন, দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি। এই ত্রয়ীর অ্যাকশন-প্যাকড উপস্থিতি, চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ও গ্লোবাল রিলিজ—সব মিলিয়ে ছবিটি ইতোমধ্যেই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চোখ ধাঁধানো লুকে কিয়ারা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চোখ ধাঁধানো লুকে কিয়ারা
0:00 / 0:00
1x