খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের
রাজনীতিবিদের নামে থাকা প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের
নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার।বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব
সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের
প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে
সরকার। পরিবর্তিত ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—সেনানিবাস,
বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ,
বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এরই মধ্যে এ প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট
প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন।এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০১-তম সিন্ডিকেট সভায় একমাত্র
ছাত্রী হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-১২) গৃহীত হয়েছে। হলের
নতুন নাম ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০১-তম সিন্ডিকেট সভায়
‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব
ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হলো।