দৈনিক সোজা সাপটা

ফিফা বিশ্বকাপ দেখাবে নাসিক

‎‎নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে নগরবাসীর জন্য বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) সরাসরি ফিফা বিশ্বকাপ খেলা উপভোগের ব্যবস্থা করা হয়েছে।‎৫ জুলাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়,বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো একসঙ্গে উপভোগ করতে নগরবাসীর জন্য দুটি স্থানে প্রজেক্টর স্থাপন করা হয়েছে।‎প্রথম ভেন্যু হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের নিচে এবং দ্বিতীয় ভেন্যু নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।‎সিটি করপোরেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ফুটবলপ্রেমীরা এই দুই স্থানে বিনামূল্যে একসঙ্গে বসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীকে পরিবার-পরিজন নিয়ে এসে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

ফিফা বিশ্বকাপ দেখাবে নাসিক