দৈনিক সোজা সাপটা

ফতুল্লায় তরুণী ধর্ষিত গ্রেফতার ১

ফতুল্লার সস্তাপুরে বাড়ীওয়ালার পুত্র কতৃক  ভাড়াটিয়া তরুণী (১৮) কে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)'র সহায়তায় অভিযুক্ত ধর্ষক জুবায়ের আহমেদ(২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জুবায়ের আহমেদ ফতুল্লা মডেল থানার দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের পুত্র। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান,ধর্ষনের শিকার ঐ তরুনী তার স্বামীকে নিয়ে গ্রেফতারকৃতদের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো। তরুনীর স্বামী একটি পোষাক তৈরি কারখানায় চাকুরি করে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে তার স্বামী নিজ কর্মস্থলে ছিলো। অপরদিকে বাড়ীওয়ালার পুত্র  গ্রেফতারকৃত  জুবায়ের আহমেদ ছাড়া পরিবারটির কোন সদস্য বাসায় ছিলোনা।পুরো বাড়ী ফাঁকা থাকায় বিকেল সাড়ে ৫ টার দিকে বাড়ীওয়ালার পুত্র জুবায়ের তরুনীকে জোরপূর্বক মুখ চেপে ধরে টেনে হিচড়ে নিজ রুমে নিয়ে গিয়ে ধর্ষন করে। বিষয়টি জানতে পেরে রাত একটার দিকেস্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)'র সহায়তায় অভিযুক্ত ধর্ষক জুবায়ের আহমেদ কে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ফতুল্লায় তরুণী ধর্ষিত গ্রেফতার ১