দৈনিক সোজা সাপটা

আড়াইহাজারে বিআরডিবি কর্মকর্তা নাজমুলের   বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। আগামী ১ অক্টোবরের মধ্যে সরেজমিন তদন্ত চালিয়ে স্পষ্ট মতামতসহ পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার বিআরডিবির উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মহিদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিভাগীয় দপ্তরের উপপরিচালক মো. রাহাত খানকে। অনুসন্ধান শেষে তাকে বিআরডিবির মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।জানা গেছে, আড়াইহাজার ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতজন পরিচালক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগ সরেজমিন তদন্তের আওতায় আনতে বলা হয়েছে।চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিআরডিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিভাগের যুগ্মপরিচালক, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নারায়ণগঞ্জ জেলা বিআরডিবির উপপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

আড়াইহাজারে বিআরডিবি কর্মকর্তা নাজমুলের   বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ