ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুমন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ ওমর সুমনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের হরিহরপাড়া আমতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমন ওই এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে মামলা রয়েছে।