দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিধি লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেড

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, জরিমানা

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, জরিমানা
বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিধি লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 
রোববার (১১ অক্টোবর) পরিচালিত অভিযানে জরিমানার অর্থ আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত কারখানাটিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৮ নম্বর বিধি লঙ্ঘনের বিষয়টি অভিযানে উঠে আসে। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, পরিবেশ দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় আইন মানা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের বিভিন্ন দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, জরিমানা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, জরিমানা
0:00 / 0:00
1x