দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ কেজি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। রোববার

৫০ কেজি নিষিদ্ধ মাছ জব্দ

৫০ কেজি নিষিদ্ধ মাছ জব্দ
৫০ কেজি নিষিদ্ধ মাছ জব্দ

নারায়ণগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ কেজি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলার বিভিন্ন মাছের বাজার ও আড়তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে দেওভোগ মাদ্রাসা বাজার থেকে আনুমানিক ১৫ কেজি আফ্রিকান মাগুর এবং মুসলিমনগর নয়াবাজার থেকে ৩৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। এ সময় মাছ বিক্রেতাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলার ১০টি মাছের বাজার ও দুটি আড়তে মোট চারটি অভিযান পরিচালনা করা হয়। তবে এসব বাজার ও আড়তে মা ইলিশ পাওয়া যায়নি।
অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিয়মিত এ অভিযান চলবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৫০ কেজি নিষিদ্ধ মাছ জব্দ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
৫০ কেজি নিষিদ্ধ মাছ জব্দ
0:00 / 0:00
1x