দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিধি লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেডকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ

রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিধি লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেডকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা আদায় করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) তারাবো পৌরসভার খাদুন এলাকায় প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কঠিন বর্জ্য বিধিমালা, ২০২১-এর বিধি ৮ লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। রূপগঞ্জ উপজেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x