দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২নম্বর সেক্টরের ১০৭নম্বর সড়কের নির্মাণাধীন ভবনের গৃহকর্মী রাবেয়া

গৃহকর্মী ধর্ষনের পর হত্যা 

গৃহকর্মী ধর্ষনের পর হত্যা 
গৃহকর্মী ধর্ষনের পর হত্যা 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২নম্বর সেক্টরের ১০৭নম্বর সড়কের নির্মাণাধীন ভবনের গৃহকর্মী রাবেয়া খাতুনের (৪০) হত্যা মামলার প্রধান আসামী সারোয়ার জাহান সাগরকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১১অক্টোবর রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নাচোল গ্রামের আব্দুর রহিমের ছেলে। গৃহকর্মী রাবেয়া খাতুনের বাড়ি ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ এলাকায়। তিনি রূপগঞ্জের নাওড়া গ্রামে দীর্ঘদিন ধরে স্বপরিবারে ভাড়ায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, গত ৪অক্টোবর গৃহকর্মী রাবেয়া খাতুন কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। পরে তার মুখ বেঁধে ধর্ষণ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। গত ৫অক্টোবর পুলিশ জলসিঁড়ি আবাসনের ১২নম্বর সেক্টরের ১০৭নম্বর রোডের ঝোপের ভিতর থেকে রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাবেয়া খাতুন এর ছেলে শাহিন মিয়া বাদী হয়ে রুপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গৃহকর্মী রাবেয়া খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গৃহকর্মী ধর্ষনের পর হত্যা 

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গৃহকর্মী ধর্ষনের পর হত্যা 
0:00 / 0:00
1x