দৈনিক সোজা সাপটা

শারদীয় দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। জেলার ২৪০টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন

সকল পূজামণ্ডপে সিসিটিভি নজরদারি

সকল পূজামণ্ডপে সিসিটিভি নজরদারি
সকল পূজামণ্ডপে সিসিটিভি নজরদারি

সোজাসাপটা রিপোর্ট
শারদীয় দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। জেলার ২৪০টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে সিসিটিভি স্থাপন, নিয়ন্ত্রণ কক্ষ চালু, সাদা পোশাকে পুলিশ মোতায়েন ও নিয়মিত টহলের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিস্থিতি অনুযায়ী পুলিশ, আনসার, এসআরবি, বিজিবি ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হবে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। প্রতিটি মণ্ডপের নিরাপত্তার পাশাপাশি চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার প্রস্তুতিও রয়েছে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, উৎসবের আনন্দে যেন কোনো অপ্রীতিকর ঘটনা বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হবে। প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্টও মাঠে কাজ করবে।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, শুধু পূজামণ্ডপের ভেতরের নিরাপত্তা নয়, পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অপতথ্য ছড়িয়ে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেদিকেও নজরদারি রাখা হচ্ছে। মণ্ডপের আশপাশে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সকল পূজামণ্ডপে সিসিটিভি নজরদারি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সকল পূজামণ্ডপে সিসিটিভি নজরদারি
0:00 / 0:00
1x