দৈনিক সোজা সাপটা

নিয়ে ৮ অক্টোবর সকালে থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট শেখ

কী আছে আনোয়ার প্রধানের ভাগ্যে

কী আছে আনোয়ার প্রধানের ভাগ্যে
কী আছে আনোয়ার প্রধানের ভাগ্যে

সকালে শোক’জ পেয়ে রাতেই জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। তার জবাব নিয়ে বৈঠকে করবে মহানগর বিএনপি। আজ শুক্রবার (৯ অক্টোবর) রাতের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে। সেই সিদ্ধান্ত কী হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে কৌতুহল।
সূত্র জানায়, পদ থেকে বহিস্কার হতে পারে আনোয়ার প্রধান। তবে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান মনে করেন তিনি কোন ভুল করেননি। বরং আইনজীবী সমিতির ঘটনায় বিএনপি থেকে শোক’জকে তিনি তার প্রতি অবিচার মনে করছেন।

এর জবাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, ফাদার সংগঠনের নেতার সাথে অসৌজন্যমূলক আচরণ মেনে নেয়া যায় না।
৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিএনপি পন্থি দুই দল আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময়ে একপক্ষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করেন। সাখাওয়াত নগর বিএনপির আহ্বায়ক এবং আইনজীবী সমিতিতে দুইবার সভাপতি ছিলেন।

এ নিয়ে ৮ অক্টোবর সকালে থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতকে শোক’ক করে মহানগর বিএনপি। নগর বিএনপির সদস্য সচিব এডভোকেট টিপু স্বাক্ষরিত শোকজে ২৪ ঘন্টার সময় বেধে দেয়া হয়।
ওইদিন রাতেই এর জবাব দেন আনোয়ার প্রধান।  তিনি তার ফেসবুক আইডিতে শোক’জের জবাব পোস্ট করেন।
শোক’জের জবাব দিয়ে কী ভাবছেন এমন প্রশ্নের জবাবে বিএনপি ও আইনজীবী নেতা আনোয়ার প্রধানের সঙ্গে। তিনি জানান, আমি কোন অন্যায় করিনি। বরং আমার প্রতি জুলুম করা হয়েছে। তিনি বলেন, ঘটনা আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের মধ্যে এ নিয়ে বিএনপি থেকে আমাকে শো’কজ করা ঠিক হয়নি। 
এ বিষয়ে কথা হয় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে। তিনি বলেন, বিএনপি ফাদার সংগঠন। এ সংগঠনের বর্তমান শীর্ষ নেতা সাখাওয়াত হোসেন খান। তার সাথে এমন আচরণ মেনে নেয়া যায় না। টিপু বলেন, আনোয়ার প্রধান কেন যে এমন আচরণ করবে তার বিরুদ্ধেই সংগঠন ব্যবস্থা নিবে।
এর আগে শোক’জ নিয়ে আনোয়ার প্রধান বলেছিলেন, আইনজীবী সমিতির ঘটনায় মূল দল থেকে শো’কজ করা মানে তারা আইন বুঝে না। যারা আইন বুঝে না তাদের হাতে সংগঠন নিরাপদ না।
এর প্রেক্ষিতে আজ এডভোকেট টিপু বলেন, আনোয়ার প্রধান আমার কর্মীর কর্মী। আমি আইনজীবী, সাখাওয়াত হোসেন খান আইনজীবী আর আমরা আইন বুঝি না ?
শোক’জের জবাবে সন্তুষ্ট কি-না এমন প্রশ্নের জবাবে ‘না’ বলেন বিএনপি নেতা টিপু। তিনি জানান, আজ (৯ অক্টোবর) সন্ধ্যার পর বৈঠক হবে। রাতেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
কোন কঠিন সিদ্ধান্ত হলে কী করবেন এমন প্রশ্ন রাখা হয় আনোয়ার প্রধানের কাছে। তিনি সাফ জবাব দেন ‘আইনগত ব্যবস্থা নিবো’।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কী আছে আনোয়ার প্রধানের ভাগ্যে

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কী আছে আনোয়ার প্রধানের ভাগ্যে
0:00 / 0:00
1x