দৈনিক সোজা সাপটা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাস নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। তিনি নারায়ণগঞ্জ

মারামারির পর এডভোকেট বাঁধনের পদত্যাগ

মারামারির পর এডভোকেট বাঁধনের পদত্যাগ
মারামারির পর এডভোকেট বাঁধনের পদত্যাগ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাস নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। তিনি নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের মেয়ে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
পদত্যাগপত্রে এডভোকেট বাঁধন উল্লেখ করেন, ২০২৫ সালের ২৭ মার্চ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কমিটি গঠনের পর দীর্ঘ সময় পার হলেও সম্মেলনের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এরই মধ্যে আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা এবং মহানগর বিএনপির দায়িত্বশীল নেতাদের একটি অংশ, যারা পেশায় আইনজীবী, সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমকে কেন্দ্র করে উপদলীয় কোন্দলে জড়িয়ে পড়েছেন। এতে শুধু আইনজীবী ফোরাম নয়, বিএনপির ভাবমূর্তিও ব্যাপকভাবে ক্ষুণ্য হচ্ছে।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কর্মকর্তা এবং পাবলিক প্রসিকিউটরসহ (পিপি) বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি নানাভাবে নাজেহাল ও অপদস্ত’ হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।
বর্তমান পরিস্থিতিতে নিজেকে অসহায় উল্লেখ করে সামছুন নূর বাঁধন বলেন, ফোরামের পদ থেকে পদত্যাগ করলেও আমি জন্মলগ্ন থেকে বিএনপি পরিবারের একজন সদস্য ছিলাম এবং আজীবন তা থাকবো।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মারামারির পর এডভোকেট বাঁধনের পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মারামারির পর এডভোকেট বাঁধনের পদত্যাগ
0:00 / 0:00
1x