দৈনিক সোজা সাপটা

শহরের খানপুর ও তল্লায় মা ইলিশ বিক্রি করায় চার জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১২০ কেজি জব্দকৃত মা ইলিশ এতিমখানায় বিতরণ করা

শহরে মা ইলিশ বিক্রি, ৪ জনকে জরিমানা

শহরে মা ইলিশ বিক্রি, ৪ জনকে জরিমানা
শহরে মা ইলিশ বিক্রি, ৪ জনকে জরিমানা

শহরের খানপুর ও তল্লায় মা ইলিশ বিক্রি করায় চার জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১২০ কেজি জব্দকৃত মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর), নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী  কমিশনার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
অভিযানে নারায়ণগঞ্জ সদর উপজেলার  খানপুর বাজার এবং তল্লা ভাই ভাই বাজার,   ১২০ কেজি মা ইলিশ এবং নিষিদ্ধ ঘোষিত ১১ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। 
মা ইলিশ মাছ এবং পিরানহা মাছ বিক্রি করায়  চার জনকে  ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমান করা হয়েছে। নজরুল ইসলাম কে দুই হাজার টাকা, মো: লিটন মিয়া, মো: আলাউদ্দিন এবং মো: নূর ইসলাম কে  এক হাজার টাকা করে  তিন হাজার জরিমানা আদায় করা হয়। 
জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা জানান,৮ অক্টোবর থেকে  ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ। এ সময় মাছ বাজারজাত, ক্রয় বিক্রয় নিষেধ। 
নারায়ণগঞ্জ সদর    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন মা ইলিশ সংরক্ষণ অভিযান  সফল বাস্তবায়নের জন্য চলতি অক্টোবর মাসের ৮ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত  নিয়মিত  মোবাইলকোর্ট ও অভিযান পরিচালনা অব্যহত থাকবে। 
মোবাইলকোর্ট  ও অভিযান পরিচালনায় জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক  মো: নওশের আলীসহ  সদর উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শহরে মা ইলিশ বিক্রি, ৪ জনকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
শহরে মা ইলিশ বিক্রি, ৪ জনকে জরিমানা
0:00 / 0:00
1x