দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মঠের ঘাট ও উপজেলা পরিষদ এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট আবুল কালাম জাকির, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, আলী হোসেন, পলাশ ফারুক, আবুল আজাদ, দুলাল মিয়াসহ আরও অনেকে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বলেন, ‘স্বৈরাচার’ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং বিভিন্নভাবে ষড়যন্ত্রের নির্দেশ দিচ্ছেন।
বক্তারা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
0:00 / 0:00
1x