দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে জব্দ করা অর্ধকোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য আলামত

নারায়ণগঞ্জে ১৫৫ কেজি গাঁজাসহ অর্ধকোটি টাকার মাদক ধ্বংস

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে জব্দ করা অর্ধকোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে দুইজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম ও এইচ এম ইয়াসির আরাফাত।

আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই নির্মল কুমার দাস জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের হওয়া মাদক মামলার জব্দকৃত আলামতের মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১৫৫ কেজি ৪৫৯ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭২১ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ গ্রাম ইয়াবার গুঁড়া, ৬১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৬ গ্রাম দেশীয় চোলাই মদ এবং ২৭৬ বোতল এসকার্ফ সিরাপ। এছাড়া ৭৯ কেজি পচা গমও ধ্বংস করা হয়।

আদালত প্রাঙ্গণে স্থাপিত মাদক ধ্বংসকরণ চুল্লিতে এসব আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়। মাদক ধ্বংস কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর আব্দুস সামাদ ও মালখানা কর্মকর্তা এসআই নির্মল কুমার দাস।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ১৫৫ কেজি গাঁজাসহ অর্ধকোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x