দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন গোকুলদাসবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে

বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন গোকুলদাসবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, নারায়ণগঞ্জ।

‎শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বন্দর থানার গোকুলদাসবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কামরুল হাসান (২৯): নেত্রকোনার মদন থানার কাইটাল এলাকার মৃত মহিম উদ্দিনের ছেলে ও মোঃ মিজানুর রহমান (২৭): বন্দর থানার গোকুলদাসবাগ এলাকার মোঃ মাসুক ভূঁইয়ার ছেলে।

‎এসআরবি-১১ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x