দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের নিরাপদ পরিবেশ, সামাজিক সম্প্রীতি এবং একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন নাগরিক

নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’র যাত্রা শুরু : সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের নিরাপদ পরিবেশ, সামাজিক সম্প্রীতি এবং একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন নাগরিক শক্তি নারায়ণগঞ্জ নাগরিক শক্তি নারায়ণগঞ্জ (NSN) এর লক্ষ্য, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নারায়ণগঞ্জবাসীর সামনে তুলে ধরতে প্রায় এক ঘণ্টাব্যাপী একটি সংবাদ সম্মেলন আয়োজনের করা হয়। বিকাল ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক লে: কর্ণেল (অব:) হুমায়ুন কবীর রিপন লিখিত বক্তব্য তুলে ধরেন। নিম্নে তা হবুহু তুলো ধরা হলো,
আমাদের পরিচয় ও যাত্রা:
নাগরিক শক্তি নারায়ণগঞ্জ (NSN) আনুষ্ঠানিকভাবে গত ১৫ জুন ২০২৬ তারিখে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে গঠিত হয়। আমাদের মূল লক্ষ্য সমাজ থেকে মাদক, সন্ত্রাস, সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আইনসম্মত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং একই সঙ্গে বিপথগামী মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি করা।
আমাদের সংগঠনের চারটি ভিত্তিমূলক স্তম্ভ হলো :
একতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্ব 
আমাদের সাংগঠনিক লক্ষ্য ও ইতিহাসঃ
“নিরাপদ পরিবেশ ও সুন্দর সমাজ”।
আজকের NSN -এর সামাজিক উদ্যোগের শিকড় আরও পুরোনো। নব্বইয়ের দশকে নারায়ণগঞ্জের সদর, গলাচিপা, –কলেজ রোড এলাকার সমাজ সচেতন ও ভালো মানুষদের উদ্যোগে প্রতিবেশী নিরাপদ কমিটি (প্রনিক) নামে একটি সামাজিক উদ্যোগ গড়ে উঠেছিল। সমাজকে অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষার সেই উদ্যোগ সে সময় উল্লেখযোগ্য জনসম্পৃক্ততা ও সাফল্য অর্জন করেছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে এর কার্যক্রম স্তিমিত হয়ে যায়।
সেই সামাজিক চেতনা ও সম্মিলিত নাগরিক দায়িত্ববোধকে নতুন সময়ের উপযোগী কাঠামোতে পুনরুজ্জীবিত করার প্রত্যয়ে গলাচিপার সন্তান লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) হুমায়ুন কবীর রিপন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার কল্যাণকামী ব্যক্তিদের সম্পৃক্ততায় নাগরিক শক্তি নারায়ণগঞ্জ (NSN) গড়ে উঠেছে।
গলাচিপা, কলেজ রোড, নারায়ণগঞ্জ, আমাদের পাইলট প্রকল্পঃ
NSN প্রাথমিকভাবে গলাচিপা, সদর, নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক কার্যক্রম এবং একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করেছে।
আমরা বিশ্বাস করি, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদকের দীর্ঘমেয়াদি সামাজিক সমস্যা সমাধান সম্ভব নয়। পরিবার, সমাজ, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং তরুণ প্রজন্ম—সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
গলাচিপায় আমাদের উদ্যোগের বাস্তব অভিজ্ঞতা, জনগণের অংশগ্রহণ, গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা মূল্যায়নের পর পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহরের অন্যান্য এলাকায় NSN-এর সামাজিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মাদকাসক্ত ও মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আমাদের বার্তা-“ফিরে আসুন”ঃ
NSN -এর অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো-শুধু প্রতিরোধ নয়, পুনর্বাসনও।
আমরা চাই মাদকে আক্রান্ত বা মাদকের সঙ্গে জড়িয়ে পড়া অধিকাংশ মানুষ, বিশেষ করে আমাদের আশপাশের তরুণ ও সমাজের সদস্যরা, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।
কেউ যদি আন্তরিকভাবে মাদক ও অপরাধের পথ পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, NSN তাকে ঘৃণা বা সামাজিকভাবে বিচ্ছিন্ন করার পরিবর্তে স্বাগত জানাতে চায়। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় তাদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা হবে।
এ লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, আনসারসহ উপযোগী প্রশিক্ষণ, যুব উন্নয়ন কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং প্রয়োজন অনুযায়ী মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনসেবা পাওয়ার সুযোগ তৈরিতে কাজ করতে চাই।
এক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), যুব উন্নয়ন অধিদপ্তর, সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সরকারি-বেসরকারি অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।
সুযোগ থাকবে—কিন্তু অপরাধের আশ্রয়স্থল হবে নাঃ
NSN এ আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার।
কোনো ব্যক্তি অতীতে ভুল করেছেন বলেই আমরা তাকে চিরদিনের জন্য সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাই না। একজন মানুষ আন্তরিকভাবে সংশোধিত জীবনে ফিরতে চাইলে তাকে এক বা একাধিক বাস্তবসম্মত সুযোগ দেওয়া সামাজিক সংগঠন হিসেবে আমাদের মানবিক দায়িত্বের অংশ বলে আমরা মনে করি।
তবে NSN -এর এই মানবিক ও পুনর্বাসনমূলক অবস্থানকে কেউ যেন দুর্বলতা মনে না করেন।
কেউ যদি NSN-এর সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা অপরাধী চক্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, অপরাধ আড়াল করার চেষ্টা করেন অথবা NSN-এর পরিচয়কে ব্যক্তিগত সুরক্ষা বা অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করেন—এবং তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়—তাহলে NSN কোনোভাবেই তাকে সাংগঠনিক আশ্রয় দেবে না।
প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে তথ্য ও সাক্ষ্য দিয়ে দেশের প্রচলিত আইনের আওতায় যথাযথ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা হবে।
আমরা মানুষকে সংশোধনের সুযোগ দিতে চাই; অপরাধকে নয়ঃ
হুমকি ও প্রতিবন্ধকতার মধ্যেও আইনসম্মত পথে এগিয়ে যেতে চাই। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিতে গিয়ে NSN-এর সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ধরনের হুমকি, চাপ ও প্রত্যক্ষ-পরোক্ষ প্রতিবন্ধকতা পেয়েছেন এবং পাচ্ছেন। একই সঙ্গে সমাজের বিভিন্ন বিচ্ছিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকেও আমাদের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে প্রশ্ন, ভুল বোঝাবুঝি অথবা বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে। আমরা কোনো সংঘাত চাই না। আমাদের পথ হবে আইনসম্মত, শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সামাজিকভাবে দায়িত্বশীল। কোনো অপরাধের অভিযোগ থাকলে তার বিচার ও ব্যবস্থা গ্রহণ করবে দেশের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও আদালত। NSN কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার নীতিতে বিশ্বাস করে না।
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা—সমগ্র নারায়ণগঞ্জ সিটিঃ
গলাচিপা পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ইতিবাচক ফলাফলের ভিত্তিতে আমরা পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহরের অন্যান্য এলাকায় একই সামাজিক চেতনায় কাজ করতে চাই। দীর্ঘমেয়াদে নারায়ণগঞ্জের নাগরিক জীবন, পরিবেশ, যানজট, পরিচ্ছন্নতা, জননিরাপত্তা, যুব উন্নয়ন, খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা, কর্মসংস্থান এবং পরিকল্পিত নগরায়ণের মতো বিষয়েও নাগরিক সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করতে চাই।
ভবিষ্যতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বিশেষজ্ঞ, পেশাজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নারায়ণগঞ্জের একটি কার্যকর ও জনবান্ধব মাস্টার প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নে নাগরিক পর্যায় থেকে ইতিবাচক ভূমিকা রাখাও NSN-এর দীর্ঘমেয়াদি লক্ষ্য।
সাংবাদিক সমাজের প্রতি আমাদের বিশেষ আবেদনঃ
নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ সবসময় এ শহরের সমস্যা, সম্ভাবনা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেছে। NSN বিশ্বাস করে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই আপনারা আমাদের কার্যক্রম দেখুন, প্রশ্ন করুন, যাচাই করুন এবং আমাদের ভুল থাকলে তা ধরিয়ে দিন। একই সঙ্গে আমাদের ইতিবাচক ও জনকল্যাণমূলক বার্তাগুলো নারায়ণগঞ্জের মানুষের কাছে পরিষ্কারভাবে পৌঁছে দিতে সহযোগিতা করুন। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই NSN তার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার চেষ্টা করবে। কোনো গোপন, ব্যক্তিগত বা অনভিপ্রেত উদ্দেশ্যকে সংগঠনের কার্যক্রমের আড়ালে স্থান দেওয়া হবে না। নারায়ণগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষ—দেশে ও প্রবাসে অবস্থানরত নারায়ণগঞ্জবাসী, তরুণ সমাজ, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, পেশাজীবী, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, সমাজকর্মী, নারী ও যুবসমাজ—সবার জন্যই NSN-এর জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকবে।সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

বিষয় : নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’র যাত্রা শুরু : সংবাদ সম্মেলন

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’র যাত্রা শুরু : সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x