দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ সদরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাকওয়া সামাজিক সংগঠন’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত

সুকুমপট্টিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা দিল ‘তাকওয়া সামাজিক সংগঠন’

নারায়ণগঞ্জ সদরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাকওয়া সামাজিক সংগঠন’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কল্যাণে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ অক্টোবর) শহিদনগর সুকুমপট্টিস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ‘মেডিভিশন আই হসপিটাল’-এর সার্বিক চিকিৎসা সহযোগীতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজিত এই বিশেষ ক্যাম্পে এলাকার কয়েক শতাধিক মানুষকে বিনামূল্যে চোখের পরীক্ষা, দৃষ্টিশক্তি নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ এবং জটিল রোগীদের ছানি অপারেশনের পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্প উদ্বোধনকালে তাকওয়া সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “তাকওয়া সামাজিক সংগঠন’ সব সময় অসহায় ও সুবিধা-বঞ্চিত মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে সামাজিক কাজ পরিচালনা করে আসছে। সমাজের দরিদ্র শ্রেণির মানুষ টাকার অভাবে অনেক সময় চোখের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঙ্গের প্রাথমিক চিকিৎসাও করাতে পারেন না। সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও মানবতার কল্যাণে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

চিকিৎসা ক্যাম্প চলাকালে তাকওয়া সামাজিক সংগঠনের সভাপতি মোঃ আবুল বাশার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ খান, দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ ইকবাল হুসাইন, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুমন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু রায়হান এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ রিপন মোল্লা।

এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ রকিব, মোঃ সাইদুল ইসলাম, মোঃ সেন্টু ও মোঃ ইব্রাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মেডিভিশন আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক দল উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুশৃঙ্খল পরিবেশে বিনামূল্যে উন্নত চক্ষুসেবা পেয়ে স্থানীয় সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য তাকওয়া সামাজিক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সুকুমপট্টিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা দিল ‘তাকওয়া সামাজিক সংগঠন’

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x