দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের বহুল আলোচিত শ্রী শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী ফাতেমা বেগম ওরফে ফতেসহ ৩ আসামির

ফাতেমা বেগমসহ ৩ জন রিমান্ডে

ফাতেমা বেগমসহ ৩ জন রিমান্ডে
ফাতেমা বেগমসহ ৩ জন রিমান্ডে

নারায়ণগঞ্জের বহুল আলোচিত শ্রী শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী ফাতেমা বেগম ওরফে ফতেসহ ৩ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্রেফতারকৃত আসামিদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত মূল আসামি ফাতেমা বেগম এবং তার সহযোগী শাওন ও বিশুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এ মামলার অপর আসামি ফাতেমার স্বামী ইসলামকে রিমান্ড আবেদনের আওতামুক্ত রাখা হয়।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নারায়ণগঞ্জ সদর থানার আমলাপাড়া কেবিসাহা বাইলেন এলাকার ইসলাম মিয়ার স্ত্রী ও ৩০টিরও বেশি মাদক মামলার আসামি ফাতেমা বেগম ওরফে ফতে (৬৫), তার ছেলে শাওন (২৭) এবং বন্দর থানার কলাবাগান জাকিরশাহ অক্সিজেন ফ্যাক্টরী এলাকার মোঃ বিশু (২৬)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মফিজুল ইসলাম জানান, এর আগে বন্দর এলাকা থেকে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি সংক্রান্ত বিরোধ ও মাদকবিরোধী অভিযানের ক্ষোভ থেকে শুভকে হত্যার কথা জানা গেছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের পেছনে থাকা আরও তথ্য ও মূল রহস্য উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফাতেমা বেগমসহ ৩ জন রিমান্ডে

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ফাতেমা বেগমসহ ৩ জন রিমান্ডে
0:00 / 0:00
1x