নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনরায় বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ার অভিযোগ করেছেন তারা।
সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার।
মতবিনিময়ের আগে তিনি বিদ্যুৎহীন মার্কেটের সার্বিক পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের অভিযোগ ও দুর্ভোগের কথা শোনেন।
এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন, বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। এ সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় ও পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাসিক কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমির মাহবুব আলম, সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মার্কেটের ব্যবসায়ীরা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন