পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তিনটি হাসপাতালকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারায় এ জরিমানা করে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আড়াইহাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিবপুর এলাকায় অবস্থিত জনসেবা হাসপাতালকে ৪০ হাজার টাকা, ইসলামীয়া স্কয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা এবং নিউ মডেল টাউনের পিহার্টস আই হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, গত ৩০ জানুয়ারি প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন