দৈনিক সোজা সাপটা

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ৩ নম্বর বলরামপুর

স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ৩ নম্বর বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুর নবীকে (৫০) গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা 
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর নবী তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের ডাক্তার আমিরুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি নুর নবী। গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা তিতাস থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মমিরুল হক জানান, আসামিকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ৩ নম্বর বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুর নবীকে (৫০) গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা 
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর নবী তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের ডাক্তার আমিরুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি নুর নবী। গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা তিতাস থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মমিরুল হক জানান, আসামিকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x