দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ডাকাতসহ বিভিন্ন মামলার ৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দল বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্র জানায়। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ জন, মাদক কারবারি ২ জন, মাদকসেবী ২৩ জন, ডাকাত ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৬ জন, নিয়মিত মামলার ১৮ জন এবং অন্যান্য আইনে ৯ আসামি রয়েছেন।

থানাভিত্তিক হিসাবে নারায়ণগঞ্জ সদর থানায় ১০ জন, ফতুল্লা মডেল থানায় ২২ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জন, বন্দর থানায় ৯, সোনারগাঁ থানায় ১৬, রূপগঞ্জ থানায় ১২ ও আড়াইহাজার থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ডাকাতসহ বিভিন্ন মামলার ৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দল বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্র জানায়। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ জন, মাদক কারবারি ২ জন, মাদকসেবী ২৩ জন, ডাকাত ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৬ জন, নিয়মিত মামলার ১৮ জন এবং অন্যান্য আইনে ৯ আসামি রয়েছেন।

থানাভিত্তিক হিসাবে নারায়ণগঞ্জ সদর থানায় ১০ জন, ফতুল্লা মডেল থানায় ২২ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জন, বন্দর থানায় ৯, সোনারগাঁ থানায় ১৬, রূপগঞ্জ থানায় ১২ ও আড়াইহাজার থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১
0:00 / 0:00
1x