দৈনিক সোজা সাপটা

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নারায়ণগঞ্জে যাত্রা শুরু

নাগরিক শক্তিকে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন 

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’ এর উদ্যোগে প্রতিষ্ঠিত মাদকবিরোধী ক্লাব।
এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। সম্প্রতি সংগঠনটি মাদকবিরোধী কর্মসূচি পালন করে। কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পাড়া-মহল্লায় এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এরই ধারাবাহিকতায় সংগঠনের নেতৃবৃন্দ তাদের কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে একটি কম্পিউটার ও প্রিন্টারের আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ২৪-৯-২৬ ইং বিকালে জেলা প্রশাসক তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির নেতৃবৃন্দের  হাতে কম্পিউটার ও প্রিন্টার তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, এটি শুধু আইন দিয়ে দমন করা সম্ভব নয়, এর জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিক শক্তি নারায়ণগঞ্জ যে অরাজনৈতিকভাবে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে কাজ করছে, এটি অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসন সবসময় এ ধরনের ইতিবাচক সামাজিক উদ্যোগের পাশে থাকবে।
কম্পিউটার ও প্রিন্টার হাতে পেয়ে নাগরিক শক্তির নেতৃবৃন্দ বলেন,  আমরা জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সহযোগিতা আমাদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে। আমরা প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে চাই এবং একটি মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নাগরিক শক্তিকে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন 

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x