দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আজ (১৮ সেপ্টেম্বর) ভোর

মিন্টুর মৃত্যুতে না.গঞ্জ প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আজ (১৮ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি দীর্ঘদিন হার্ট ফেইলুর, লিভার সিরোসিস, ফুসফুসে পানি, নিউমোনিয়া, ডায়াবেটিস, প্রেসার ও কিডনীর জটিলতাসহ নানান রোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 
হাফিজুর রহমান মিন্টু’র মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
আইসিইউতে চিকিৎসা শেষে তিনি গ্রামের বাড়িতে যাবার ইচ্ছা পোষণ করলে তাঁর বোন তাকে জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ে যান। আজ বাদ জুমা বাড়ি সংলগ্ন মাদরাসা মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। চিরকুমার এই সাংবাদিক ৭৩ বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এই প্রবীণ সাংবাদিকের দুইমাসের অধিক সময়ে চলমান আইসিইউসহ বিভিন্ন হাসপাতালের যাবতীয় সকল ব্যয় বহন করেছে। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মিন্টুর মৃত্যুতে না.গঞ্জ প্রেস ক্লাবের শোক

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x