দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন আমলাপাড়া এলাকায় ‘আব্রাহাম ডেভেলপার কোম্পানি’র নির্মাণাধীন

ডেভেলপারের অবহেলায় শ্রমিকের মৃত্যু

ডেভেলপারের অবহেলায় শ্রমিকের মৃত্যু
ডেভেলপারের অবহেলায় শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন আমলাপাড়া এলাকায় ‘আব্রাহাম ডেভেলপার কোম্পানি’র নির্মাণাধীন ভবনে কাজের কোনো সেফটি বা নিরাপত্তা বেষ্টনী না থাকায় উপর থেকে নিচে পড়ে লিটন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৫ সেপ্টেম্বর বেলা ১১:২২ ঘটিকার দিকে এই দুর্ঘটনা ঘটলেও পরদিন ১৬ সেপ্টেম্বর সকালে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পুলিশ লাশের সুরতহাল ও পরিচয় শনাক্ত করে।
নিহত লিটন দেওভোগ পাক্কা রোড এলাকার আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া মৃত ইউনুস মিয়ার ছেলে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আব্রাহাম ডেভেলপার কোম্পানির ওই নির্মাণাধীন ভবনটিতে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
ভবনটিতে কাজের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি জানান, চারপাশে আবাসিক ভবন থাকা সত্ত্বেও নির্মাণাধীন এই ভবনটিতে কোনো সুরক্ষা নেট বা নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না, যা স্পষ্টত বড় ধরনের অবহেলা ও আইনি ত্রুটি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন বলেন, “আমরা বারবার ডেভেলপারদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছি, কিন্তু অনেকে তা মানেন না। আবার অনেক শ্রমিকও হেলমেট বা বেল্ট ব্যবহারে অনিহা দেখান। তবে ভবিষ্যতে যেন সেফটির অভাবে এভাবে কারও প্রাণ না যায়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিষ্ঠান ‘আব্রাহাম ডেভেলপার’ তথা আব্রাহাম রিয়েল স্টেট হাউজিংয়ের মালিক শাহনেওয়াজ মুন্নার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি কিংবা বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি।
স্থানীয় ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, শাহনেওয়াজ মুন্নার প্রজেক্ট চালনার যথাযথ সক্ষমতা না থাকলেও তিনি একই সাথে ১০ থেকে ১১টি প্রজেক্ট হাতে নিয়ে ভবন মালিক ও ফ্ল্যাট ক্রেতাদের চরম বিপাকে ফেলেছেন। একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা, সময়মতো প্রজেক্ট শেষ না করা এবং নিরাপত্তা বিধিমালা না মেনে কাজ চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেভেলপারের অবহেলায় শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ডেভেলপারের অবহেলায় শ্রমিকের মৃত্যু
0:00 / 0:00
1x