দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সদর উপজেলার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে

দুই কারখানাকে আড়াই লাখ জরিমানা

দুই কারখানাকে আড়াই লাখ জরিমানা
দুই কারখানাকে আড়াই লাখ জরিমানা

নারায়ণগঞ্জে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সদর উপজেলার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। 
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—সস্তাপুর এলাকার মেসার্স রহমত টেক্সটাইল মিলসকে ২ লাখ টাকা এবং এস কে ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ধার্যকৃত জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এসময় র‌্যাব-১১ সদর ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুই কারখানাকে আড়াই লাখ জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দুই কারখানাকে আড়াই লাখ জরিমানা
0:00 / 0:00
1x