নারায়ণগঞ্জ শহরের প্রবেশপথ চাঁদমারি মাইক্রো স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। একই সঙ্গে মাইক্রো স্ট্যান্ডটি নির্ধারিত নতুন স্থানে জেলা পরিষদ সংলগ্ন তল্লা রোডে স্থানান্তরের কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার চাঁদমারি মাইক্রো স্ট্যান্ড ও জেলা পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা। এ সময় সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, মিলিটারি এস্টেট অফিসার মেজর কামরুদ্দিন আহমেদ সুফি, র্যাব কমান্ডার মোহিত কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে চাঁদমারি মাইক্রো স্ট্যান্ডের চারপাশের বাউন্ডারি ও অফিস কক্ষ ভেঙে অপসারণ করা হয়। পরে এলাকাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান শুরু হলে মাইক্রো স্ট্যান্ডের শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়।
অভিযান চলাকালে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন