দৈনিক সোজা সাপটা

শ্রমিকদের পুষ্টি, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে পোশাকশিল্পের উৎপাদনশীলতা বাড়াতে যৌথভাবে

বিকেএমইএ-নিউট্রিশন ইন্টারন্যাশনালের আলোচনা

সোজাসাপটা রিপোর্ট
শ্রমিকদের পুষ্টি, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে পোশাকশিল্পের উৎপাদনশীলতা বাড়াতে যৌথভাবে টেকসই ও খাতভিত্তিক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেএমইএর ঢাকা কার্যালয়ের সম্মেলনকক্ষে সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসার মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিকদের পুষ্টি ও স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নকে শিল্পের উৎপাদনশীলতার সঙ্গে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি একটি কর্মসূচি প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে শুরুতে ঢাকা ও নারায়ণগঞ্জের নির্বাচিত কয়েকটি কারখানার বর্তমান পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় পরবর্তী ধাপে বিকেএমইএ ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে একটি ডিজাইন ওয়ার্কশপ আয়োজনের বিষয়টিও উঠে আসে। ওই কর্মশালার মাধ্যমে শ্রমিকদের প্রয়োজন ও কারখানার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাব্য কর্মসূচির কাঠামো নির্ধারণের বিষয়ে মতবিনিময় করা হয়।
সম্ভাব্য কর্মসূচির আওতায় শ্রমিকদের পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আয়রন ও ফলিক অ্যাসিড গ্রহণ, সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রজনন ও মানসিক স্বাস্থ্য নিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়টি আলোচনায় আসে।
এছাড়া কর্মক্ষেত্রে জেন্ডারসংক্রান্ত বিষয়, পুরুষ শ্রমিকদের স্বাস্থ্য এবং দৃষ্টিসেবা নিশ্চিত করার বিষয়েও সম্ভাব্য কার্যক্রম নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন শুধু তাদের ব্যক্তিগত কল্যাণের সঙ্গে সম্পর্কিত নয়, এর সঙ্গে কর্মক্ষমতা ও শিল্পের উৎপাদনশীলতারও সরাসরি সম্পর্ক রয়েছে। এ কারণে কারখানাভিত্তিক বাস্তবতা মূল্যায়নের মাধ্যমে প্রয়োজনভিত্তিক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিকেএমইএ-নিউট্রিশন ইন্টারন্যাশনালের আলোচনা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x