কোম্পানি আইন-১৯৯৪-এর তৃতীয় সংশোধন, ২০২৬-এর খসড়া নিয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
সোমবার (৭ সেপ্টেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানি আইনকে সময়োপযোগী, কার্যকর ও ব্যবসাবান্ধব করতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক।
মতবিনিময় সভায় দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। তারা প্রস্তাবিত কোম্পানি আইন সংশোধনের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সভাপতি ও এফবিসিসিআইর সাবেক সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
এ ছাড়া বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক, ট্রান্সকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানসহ বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত বিবেচনায় নিয়ে কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে দেশের ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন