সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার সাতটি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
জেলা পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আজ রোববার (৬ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে জনগণের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে তারা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন