দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ সদর নৌ থানার সামনে এক পুলিশ সদস্য উন্মত্ত আচরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই পুলিশ

পুলিশ সদস্যের উন্মত্ত আচরণ!

পুলিশ সদস্যের উন্মত্ত আচরণ!
পুলিশ সদস্যের উন্মত্ত আচরণ!

নারায়ণগঞ্জ সদর নৌ থানার সামনে এক পুলিশ সদস্য উন্মত্ত আচরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই পুলিশ সদস্যকে অস্বাভাবিকভাবে গান গাইতে এবং নাচতে দেখা যায়।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানান ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।
তিনি বলেন, অস্বাভাবিক আচরণ করা ওই পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান। তিনি এ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।
“স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের থেকে মানসিক ভারসাম্য হারিয়ে এএসআই মান্নান এমন ঘটনা ঘটিয়েছেন। এর আগে তিনি মাদকজাতীয় কিছু সেবন করেছিলেন কিনা সে বিষয়েও খোঁজখবর করা হচ্ছে।”
প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, আব্দুল মান্নান থানার কোয়ার্টারে থাকতেন। তার স্ত্রী সিলেটের গ্রামের বাড়িতে থাকেন। গতরাতে মুঠোফোনে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার পরই তিনি এমন ঘটনা ঘটান।
পুলিশ সদস্যের এমন আচরণে তাকে ‘মাদকাসক্ত’ হিসেবে ধারণা করছিলেন স্থানীয়রা। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আশেপাশের লোকজন তাকে ‘মাদক সেবন করেছেন কিনা’ জানতে চাইলে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, তার স্ত্রী তাকে ‘জুতা’ দিয়ে মেরেছেন। এই কারণে তিনি এমন আচরণ করছেন।
সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান বলেন, মান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পুলিশ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পুলিশ সদস্যের উন্মত্ত আচরণ!

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পুলিশ সদস্যের উন্মত্ত আচরণ!
0:00 / 0:00
1x