দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সকলকে অস্ত্রের

ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি

ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি
ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার মালিয়াবো গ্রামে ঘটে এ ডাকাতির ঘটনা। ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী পরিবারসহ আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়া জানান, শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা ডাকাত রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর আব্দুর রশিদ মিয়ার গলায় ছুড়ি ধরে স্ত্রী সাফিয়া বেগমকে বেঁধে ফেলে। এক পর্যায়ে পুত্রবধূ কনা বেগমকেও চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে চার ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় ডাকাতরা পুরো ঘরের জিনিসপত্র ভেঙে লন্ডভন্ড করে ফেলে। এ বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করলে আরো বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেয়া হয়। পরে ডাকাতরা পরিবারের সকলকে বেঁধে রেখে লুট করে পালিয়ে যায়। এক পর্যায়ে আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করে।
এই ঘটনার পর থেকেই ব্যবসায়ী পরিবারসহ আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতের ঘটনার বিষয় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ধরনের একটি ঘটনার ভিডিও আমরা পাই। ঘটনাটি চুরি না ডাকাতি তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি
0:00 / 0:00
1x