তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে বিকেএমইএ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগে ‘বীমা ও ২৪/৭ টেলিমেডিসিন সেবার মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা জোরদারকরণ’ শীর্ষক ফ্যাক্টরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বিকেএমইএ ভবন, নারায়ণগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্পের কর্মীদের জন্য বীমা সুবিধা, সার্বক্ষণিক টেলিমেডিসিন সেবা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং সংগঠনটির পরিচালক মো. আব্দুল হান্নান ও মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ। এছাড়া গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের বিভিন্ন সেবা ও সুবিধার বিষয়ে সদস্য কারখানাগুলোর প্রতিনিধিদের অবহিত করেন।
প্রোগ্রামে বিকেএমইএ’র নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন সদস্য কারখানার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় শ্রমিকদের চিকিৎসাসেবা সহজলভ্য করার পাশাপাশি অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
সংশ্লিষ্টরা জানান, কর্মজীবী মানুষের জন্য দ্রুত চিকিৎসা পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হলে অনেক ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। একই সঙ্গে বীমা সুবিধা শ্রমিক ও তাদের পরিবারের জন্য অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যঝুঁকিতে আর্থিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করতে পারে।
বিকেএমইএ ও গার্ডিয়ান লাইফের এ উদ্যোগের মূল লক্ষ্য তৈরি পোশাকশিল্পের কর্মীদের সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং আর্থিক সুরক্ষার আওতায় নিয়ে আসা। এর মাধ্যমে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি কারখানাগুলোতে আরও নিরাপদ ও কর্মীবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগকে এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিল্পসংশ্লিষ্টদের মতে, তৈরি পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ধরে রাখার পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ ধরনের যৌথ উদ্যোগ শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে কল্যাণভিত্তিক সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখতে পারে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন