নারায়ণগঞ্জ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনারের মাধ্যমে তাকে বরণ করে নেন পুলিশ সদস্যরা।
মো. হাবিবুর রহমান ২৪তম বিসিএসের কর্মকর্তা। এর আগে তিনি মাদারীপুর ও মাগুরা জেলার পুলিশ সুপার, বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার এবং ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি যশোর জেলায়।
গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। ২৫তম বিসিএসের কর্মকর্তা মিজানুর রহমান গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন। প্রায় নয় মাস দায়িত্ব পালনের পর তাকে বদলি করা হয়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন